পেটে মেদ জমার কারন এবং সমাধান

পেটে মেদ জমা শরীরের জন্য খুবই ক্ষতিকর। সামান্য কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে নিজেদের সুস্থ রাখতে পারি আমরা। জেনে নিন কী কারণে পেটে দ্রুত মেদ জমে। 

পেটে মেদ জমার কারন এবং সমাধান


ব্যস্ত অবস্থায় খাবার খাওয়া ও ভালো করে খাবার চিবিয়ে না খাওয়ার কারণে পেটে জমে যেতে পারে মেদ। হঠাৎ ক্ষুধা লাগলে ফাস্টফুড খেয়ে ফেলেন? ফাস্টফুড এবং কোল্ড ড্রিংক পেটে মেদ জমিয়ে দেয় খুব দ্রুত।


মেদ কমানোর জন্য দীর্ঘক্ষণ না খেয়ে থাকাটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এতে উল্টো পেটে মেদ জমে যায়। নির্দিষ্ট সময় পর পর স্বাস্থ্যকর খাবারই আপনাকে রাখবে ফিট ও সুস্থ।


অনিদ্রা পেটের মেদ বাড়ায়। প্রতি রাতে অন্তত আট ঘণ্টা ঘুম খুবই জরুরি।


খাদ্য তালিকায় পর্যাপ্ত তরল খাবার রাখা জরুরি। পানি, ফলের রস এগুলো পান করা চাই প্রতিদিন। পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবারও খাবেন নিয়ম করে। কেবল কার্বোহাইড্রেটে নির্ভরশীল হয়ে গেলে পেটে জমবে মেদ। 


একটানা অনেকক্ষণ বসে থাকা, শরীরচর্চা না করাও পেটে মেদ জমে যাওয়ার অন্যতম কারণ।


সকালের নাস্তা কখনও বাদ দেবেন না। দিনের শুরুতে পেট ভরে না খেলে যেমন সারাদিন কাজ করার শক্তি পাওয়া যায় না, তেমনি পেটেও অহেতুক মেদ জমে যায়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুমিল্লা জগন্নাথ মন্দির প্রাচীন - একটি মন্দির

কুমিল্লা বিমানবন্দর