ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ | ব্রাহ্মণবাড়িয়া সদর | Brahmanbaria Government College

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়ার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন হতে পূর্ব দিকে ২০০ গজ দূরে কলেজটি অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ | ব্রাহ্মণবাড়িয়া সদর | Brahmaputra Government College


প্রতিষ্ঠার পটভূমি

১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সৈন্যরা ফেনী কলেজে অবস্থান নেয়। তখন কয়েক বছরের জন্য অস্থায়ীভাবে ফেনী কলেজকে ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানান্তর করা হয়। যুদ্ধ শেষে উক্ত কলেজটি আবার ফেনীতে ফিরে যায়। পরবর্তীতে সেখানে ওই অবকাঠামোর ওপরই ১৯৪৮ সালে এলাকার গুণীব্যক্তিদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া কলেজ বেসরকারিভাবে স্থাপিত হয় এবং ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ হয় । প্রাথমিক পর্যায়ে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস কোর্স চালু হয় । ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষ হতে গণিত ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স শুরু হয় । ধীরে ধীরে কলেজটিতে আরো ১২ টির অধিক বিষয়ে অনার্স , মাস্টার্স কোর্স চালু করা হয় ।


অবকাঠামো

অনুষদ ও বিষয়

স্নাতক( সম্মান) কোর্সঃ ১৫ টি বিষয়

স্নাতকোত্তর কোর্সঃ রাষ্ট্রবিজ্ঞান ও গণিত

মাস্টার্স প্রিলিমিনারি কোর্সঃ রাষ্ট্রবিজ্ঞান

কলা অনুষদঃ বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা ও ইতিহাস।

সামাজিক বিজ্ঞান অনুষদঃ রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞান।

বিজ্ঞান অনুষদঃ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান।

ব্যবসায় শিক্ষা অনুষদঃ হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা।


কলেজ ভবন

আটটি একাডেমিক ভবন

একটি প্রশাসনিক ভবন

তিনটি হোস্টেল

একটি মসজিদ

একটি শিক্ষক মিলনায়তন

দুইটি অধ্যক্ষের বাসভবন

তিনটি শিক্ষক ডরমিটরী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

How to solved Googol AdSense Low Value Content Problem 2022 | গুগুল এডসেন্স লো ভেলো কন্টেন্ট সমস্যার সমাধান